
কক্সবাজারের সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মলনে এই তথ্য জানান শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী। তিনি জানান, শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্ট মার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচার করছিলেন।
এই ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
জব্দ সিমেন্ট, পাচারের কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

হত্যার শিকার সাত বছরের মেয়ে মুসলিমার বউ সাজা ছবি হাতে বাড়ির উঠোনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা ইসলাম শেখ। আর কন্যাসন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা লাইলি বেগম। মা-বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো কচুড়িয়া গ্রাম। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ফরিদপুরে ব্যাংক ঋণ ও নিলামের তথ্য গোপন করে দখল নেওয়ার অভিযোগের ১১ মাস পর নিলামে কেনা ৬৯ দশমিক ৫ শতক জমি ফেরত পেয়েছেন রুবেল হোসেন দুলাল। আদালতের আদেশে রঘুনন্দনপুরে লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারণ ও ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়।
১২ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত, এমন সন্দেহে রবিউল ইসলাম নামে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিককে আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন...
১৬ মিনিট আগে