
রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাজিদ হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ফার্মগেটে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট এক্সিকিউটিভ ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারী মো. সোহান গুরুতর আহত অবস্থায় সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. সোহান জানান, সকালে শনির আখড়া দিয়ে কলেজে যাওয়ার সময় একটি অটোরিকশা পাশে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যেতে দেখেন তিনি। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলচালক। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তিনি। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাজিদের বাবা মো. সোলাইমান জানান, তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বর্তমানে কদমতলী মিরাজনগরে থাকেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাজিদ ছিলেন মেজ। ফার্মগেটে অফিসের উদ্দেশে প্রতিদিনের মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে বের হন সাজিদ। এর কিছুক্ষণ পর মোবাইলে দুর্ঘটনার খবর শুনতে পান। এরপর হাসপাতালে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাজিদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে জেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
৩৫ মিনিট আগে
রংপুরে হামের প্রকোপ কমছে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত শিশুকে নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে। একই সঙ্গে রংপুর বিভাগজুড়ে এখন পর্যন্ত ৬০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৪৪ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামি লায়ন নিলয় পারভেজের ওপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা হামলা করেছে। এ সময় আসামিকে গালিগালাজ ও ভিডিও ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে