
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সোয়া ১০টায় পঞ্চম দফায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার কার্যক্রম শুরু করা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, এ মামলায় মোট সাক্ষী ৮৩ জন। এর আগে চার দফায় মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
পিপি আরও জানান, আদালত এ মামলায় ৫৯ জন সাক্ষীকে সাক্ষ্যগ্রহণের জন্য সমন জারি করেছেন। সকাল সোয়া ১০টায় পঞ্চম দফায় শেষ দিনে ২০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা বেবী বেগমকে আসামির আইনজীবীদের জেরার মধ্য দিয়ে আদালতের বিচার কাজ শুরু হয়।
বেবী বেগমকে আসামির আইনজীবীদের জেরার পর পঞ্চম দফায় প্রথম দিনে একুশতম সাক্ষী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফের জবানবন্দি শুরু করা হয়।
আজ সাক্ষী হিসেবে ৯ জনকে হাজির রাখা হয়েছে বলে আদালত সূত্র জানায়। এর আগে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়।
গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গত বছর তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে উপস্থিত হন তিনি।
৩ মিনিট আগে
দেশজুড়ে সাড়া জাগানো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার কিশোরী ফুটবলার জান্নাতুল ফেরদৌস ফারিহা ওরফে ফারিহা মনি। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে দর্শক ও সংশ্লিষ্টদের।
২১ মিনিট আগে
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোর্ট টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউ টার্মিনালসের গ্রুপ সিইও মার্কো নিলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। সোমবার (২৭ জুলাই) প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে এসে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য
১ ঘণ্টা আগে
জুলাই মাস এলেই চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে দেখা মিলত ইলিশের উৎসব। নদীতে হাজারো মাছ ধরার নৌকা, আড়তে মণে মণে ইলিশের বেচাকেনা এবং ক্রেতাদের ভিড়ে মুখর থাকত পুরো উপকূলীয় এলাকা। তবে এবার ভরা মৌসুমেও সেই চিরচেনা দৃশ্য নেই।
১ ঘণ্টা আগে