কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে সজিব জলদাশ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাসপাড়া এলাকা থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের তুফান জলদাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কৈয়ারবিল খোজাখালী জলদাসপাড়ার একটি ছড়াখালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সজিব ও তার দুই বন্ধু। এ সময় হঠাৎ স্রোতে তিনজন ভেসে যায়। এরপর দুজন সাঁতার কেটে তীরে ফিরে এলেও সজিব পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কার্যক্রম চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দিদারুল হক বলেন, ‘শিশুটি বন্যার পানিতে নিখোঁজ হওয়ার পর চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালায়। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে শিশুটির ভেসে থাকা মরদেহ পাওয়া যায়।’

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে