
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাস থেকে গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা শ্রমিককে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রেণুবাহী মাইক্রোবাসটি আটক করা হয়। মাইক্রোবাসের ভেতরে ১২টি ড্রামে গলদা চিংড়ির রেণু পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কালো রঙের একটি মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ডের টোলে পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার মাইক্রোবাসটি তল্লাশি করেন। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ১২ ড্রাম গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। পরে সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। রেণুগুলো অবৈধভাবে পাচার হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, গলদা চিংড়ির রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। রেণুর প্রকৃত মালিক না পাওয়ায় মাইক্রোবাসে থাকা অসীম তালুকদার নামের এক শ্রমিককে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে