
চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার পুকুরিয়া এলাকায় থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আদিব (২৫)। তিনি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা সুধাংশু শেখর হাওলাদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে আদিবকে আটক করে। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।
এর আগে বাঁশখালীতে এক যুবকের কাছ থেকে শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে—এমন সংবাদে গোয়েন্দারা অনুসন্ধানে নামে। একপর্যায়ে চক্রের সন্ধান পায় তারা।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এসএসসির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিব নামে এক যুবককে আটক করা হয়েছ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বলেন, ‘ভুয়া প্রশ্নপত্র বানিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল ওই যুবক। বিভিন্নজন থেকে পরীক্ষার প্রশ্ন বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই প্রথম এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রয়ের চেষ্টা করেছে বলে স্বীকার করেছে।’

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে রাখা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশ ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২৫ মিনিট আগে
যশোরের মনিরামপুরে নাতনিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার স্মরণপুর বাঁশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইনামুল হোসেন (৪৫)।
৩১ মিনিট আগে
বোরহান পোলট্রি খামারের মালিক বোরহান উদ্দিন বলেন, ‘পুরো উপজেলায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অনেক সময় মিনিটের মধ্যে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে পোলট্রি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।’
৩৯ মিনিট আগে