
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এনসিপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সদস্যসচিব আজকের পত্রিকাকে বলেন, নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি থেকে রিসিভ কপিও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তাঁর জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
মনিরা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির আসনের অনুপাতে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনে তিনি মনোনীত হয়েছেন। তবে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন মনিরা শারমিন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।
যেহেতু মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর এখনো পূর্ণ হয়নি, তাই তিনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারবেন কি না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে নুসরাত তাবাসসুম এনসিপির মনোনয়ন পাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হাসনাত বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল, জোট ও ব্যক্তিগতভাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি জোট থেকে ৩৬টি, জামায়াত জোট থেকে ১৩, স্বতন্ত্র জোট থেকে এক ও এককভাবে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলে নির্বাচন কমিশনের...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করা তাসনিম জারা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে