
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ কিন্তু অস্বাভাবিক এই উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন। গরম মোকাবিলায় তাঁর এই চেষ্টা অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর নিচে লোকজনের ব্যাপক আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে—এই উদ্যোগ আসলে দেখিয়ে দিচ্ছে, পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থার অভাবে শহরের অনেক বাসিন্দা কী ধরনের অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
বেঙ্গালুরুর বাসিন্দা প্রিয়া পাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দেখান, কীভাবে তিনি শুধু দিনের বেলায় এয়ার কন্ডিশনের (এসি) সুবিধা নেওয়ার জন্য কাছাকাছি একটি হোটেলে চেক ইন করেছেন। ভিডিওটিতে দেখা যায়, তিনি ঘরের ভেতরে আরাম করে সময় কাটাচ্ছেন।
ভিডিওতে একটি টেক্সটও দেখানো হয়। সেখানে লেখা ছিল, বেঙ্গালুরুতে তাঁদের বাড়ির পাশেই এই উদ্দেশ্যে একটি হোটেল বুক করা হয়েছে। এই বার্তাটি আসলে বোঝাচ্ছিল, ঘরের ভেতর গরম সামলানো দিন দিন কতটা কঠিন হয়ে উঠছে। কমেন্ট সেকশনে প্রিয়া তাঁর এই সিদ্ধান্তের পেছনের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
প্রিয়া বলেন, শুরুতে তাঁরা ভেবেছিলেন বৃষ্টি হবে, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি। এরপর তাঁরা কুলার বা এয়ার কন্ডিশনার কেনার চেষ্টা করেন, কিন্তু দেখেন সবই আউট অব স্টক। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো ডেলিভারি হতে সাত দিন সময় লাগবে। তিনি জানান, তাঁদের এলাকায় চাহিদা এত বেশি যে কুলিং ডিভাইস ভাড়াও পাওয়া সম্ভব হচ্ছিল না।
শেষ পর্যন্ত তাঁরা অনলাইনে একটি কুলার বুক করেন। তবে সেটি হাতে পেতে সময় লাগবে বলে, এর মধ্যে রোববার দিনটি হোটেলে কাটানোর সিদ্ধান্ত নেন। বাইরে গিয়ে খাওয়ার বদলে তাঁরা হোটেলেই থেকে যান, নেটফ্লিক্সে সিনেমা দেখেন এবং আরাম করেন। তাঁর ভাষায়, সিদ্ধান্তটি বেশ ভালোই ছিল।
প্রিয়া তাঁর ভিডিওর ক্যাপশনে লেখেন, এয়ার কন্ডিশনার ছাড়া আর পারছেন না। এতে প্রচণ্ড গরম এবং বিকল্পের অভাবে তাঁর হতাশা স্পষ্টভাবে প্রকাশ পায়। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়। অনেক ব্যবহারকারী তাঁর পরিস্থিতির সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পান। আবার অনেকে তাঁর এই সমাধানকে মজার বা ব্যতিক্রমী বলে মনে করেন।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এসি কেনা বা ভাড়া নেওয়াই অনেক ভালো হতো।’ আরেকজন লেখেন, ‘জীবনে আমারও এত টাকা থাকলে ভালো হতো।’ তৃতীয় একজন বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে আমিও এমনটা করার কথা ভাবি।’

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী এটিকে বানরের খুলি বলে দাবি করেছেন...
৮ ঘণ্টা আগে
কানাডায় এক শিশু সিটবেল্ট পরতে অস্বীকৃতি জানানোয় একটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এই ঘটনা বিমানে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে শিষ্টাচার ও নিরাপত্তাবিধি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ দিন আগে
প্রধান শিক্ষক স্কুলে আসেন মাতাল হয়ে। স্কুল চত্বরে মলত্যাগ করে শিক্ষার্থীদের বাধ্য করেন পরিষ্কার করতে। গুটখা খেয়ে পিক ফেলে স্কুলের দেয়াল ভরিয়ে ফেলেন। আর বসে বসে ইউটিউবে ভিডিও দেখেন। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের মাইহার জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের...
৪ দিন আগে
অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে জন্মদিনের কেক অর্ডার করেছিলেন চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লিউ। কেক ডেলিভারি পাওয়ার পর দেখলেন, কেক যেসব ফুল দিয়ে সাজানো সেগুলো খাওয়ার উপযোগী নয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরে বেরিয়ে আসে এমন সব তথ্য যা থেকে
৫ দিন আগে