এসএসসি
এসএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তর। এই পেজে আপনি পাবেন সাম্প্রতিক এসএসসি রুটিন, ফলাফল, প্রস্তুতির নির্দেশিকা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য। নিয়মিত আপডেট পেতে এই পেজটির সঙ্গে থাকুন।

এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক
মুন্সিগঞ্জ সদর উপজেলায় রামপাল এনবিএম উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্ধারিত ফরম পূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা।

ঢাবির ভর্তি পরিকল্পনা নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকল্পনার কারণে সেই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে...

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী
বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কথা ঢালী (১৬) নামের এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।

শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করা এবং শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্য ও ব্যর্থতার কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিখনঘাটতি...












