Ajker Patrika

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাকলাইন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২১: ৩৪
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাকলাইন
চট্টগ্রামে জাতীয় দলের জার্সিতে অভিষেক প্রত্যাশী আব্দুল গাফফার সাকলাইন (ছবিতে বামে)। ফাইল ছবি

বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টির দলে তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

গত রাইজিং স্টার্স এশিয়া কাপে ধারাবাহিক পারফর্ম করেছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। লোয়ার অর্ডারে বড় শট খেলার সামর্থ্যও দেখিয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন। তাই মোস্তাফিজ, তাসকিন, রানার অনুপস্থিতিতে তাঁকে দলে তুলে আনাটা সহজই হয়েছে নির্বাচকদের। তাঁকে বেছে নেওয়ার যুক্তি প্রধান নির্বাচক হাবিবুল বাশার দেখালেন এভাবে, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, সে আমাদের একটা হতে পারে। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি ও আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের জায়গাটা পূরণ করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকা দেখানো রিপন মন্ডল আছেন ঘোষিত দলে। তাঁর দলভুক্তিতে বাশারের যুক্তি, ‘আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’

আগামীকাল কাল চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখানে ২৭ ও ২৯ এপ্রিল হবে দুটি টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ঢাকায়, ২ মে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত