
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে সীতাকুণ্ড থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে গতকাল রোববার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি। পরে পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল, একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত।
নাজিম উদ্দিনের দাবি, দুর্বৃত্তরা প্রথমে পানির লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত কোনো রাসায়নিক ঢুকিয়ে দেয়। পরে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখে, যেন বিষয়টি কেউ বুঝতে না পারে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের রামুতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগে
দেশের টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে...
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে রাকসু ও শিবিরের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন ৩ জন। সোমবার বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শাখা শিবির বিক্ষোভ মিছিল করে এবং হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার ফলন্ত কমলাগাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৩ জুলাই রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় ক্ষতিগ্রস্ত বাগানটি সরেজমিন পরিদর্শন করেন তাঁরা।
২৩ মিনিট আগে