জঙ্গল সলিমপুর

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, গুলি, টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়েছে।

জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ওই এলাকার ৭২ একর জায়গায় স্থানান্তর করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।

নাশকতার পরিকল্পনার খবরে জঙ্গল সলিমপুরে অভিযান, গ্রেপ্তার নেই
গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১
তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল; একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত। ক্যাটাগরি: সারা দেশ, চট্টগ্রাম











