
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, তাতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জঙ্গল সলিমপুরের আলিনগরে থাকা পুলিশ ফাঁড়ির পানিতে ফেনা দেখা যায় এবং ওই পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, আজ সকালে সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি। পরে পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে কে বা কারা পানিতে এ রকম বিষ মেশাতে পারেন, তা তিনি জানেন না।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে প্রতিবেশীর একটি পুকুরে তাকে ভাসতে দেখতে পান তার বাবা।
২৯ মিনিট আগে
অভিযানকালে ঢাকাগামী একটি বাসে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা মো. সাগর আহমদের (৩৮) কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়াকে (৪২) আটক করা হয়।
৩৩ মিনিট আগে
৪০ বছর আগে স্বাভাবিক জীবন ছিল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের শফিকুল ইসলামের। হালচাষ করে চার ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলত তাঁর সংসার। হঠাৎ মানসিক ভারসাম্য হারালে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালেও পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে বাড়ি পাঠিয়ে দেন।
৪০ মিনিট আগে