
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার ফলন্ত কমলাগাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৩ জুলাই রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় ক্ষতিগ্রস্ত বাগানটি সরেজমিন পরিদর্শন করেন তাঁরা।
এর আগে উচ্ছেদ অভিযানে ফলন্ত কমলাগাছ কেটে ফেলার ঘটনায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। অন্য দুই সদস্য হলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসন মোসা. শাহিনা আক্তার।
কমিটির প্রধান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান বলেন, ‘মৌলভীবাজারের এই এলাকায় কিছু গাছ কাটার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য। তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। এই গৃহীত বক্তব্য এবং তথ্য-উপাত্ত সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শিগগির সরকারের কাছে দাখিল করব। তারপর সরকার এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে ১৬ জুলাই বন বিভাগ উচ্ছেদ অভিযানে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় প্রভাবশালীদের জবরদখলে থাকা পাঁচ একর ভূমি উদ্ধার করেছে। এই অভিযানে দীর্ঘ আট বছর ধরে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির ফলন্ত কমলাবাগানটি ধ্বংস করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এনজিও থেকে চড়া সুদে ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে গড়া এই বাগানের ফল বিক্রি করে ঋণের বোঝা শোধ করার স্বপ্ন থাকলেও নিয়মিত মাসোহারা (চাঁদা) দিতে না পারায় প্রতিহিংসামূলকভাবে তাঁদের এই বাগান কেটে ফেলা হয়েছে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি কোয়ার্টারের পাশে গোয়ালঘর করে ছয়টি গরু পালনের অভিযোগ উঠেছে ইপিআই টেকনিশিয়ান আশ্রাফুল ইসলাম কয়েসের বিরুদ্ধে। গোবর ও গো-মূত্রের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভোগান্তির অভিযোগ করেছেন কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি–চট্টগ্রাম। সংগঠনটি ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
১৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নতুন একটি রণাঙ্গনে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরানের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে উপসাগরীয় আরব দেশগুলো। এর মধ্যেই সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্য খালাসে আর ছুটির দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চট্টগ্রাম কাস্টমস হাউসে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। শুক্রবার, শনিবারসহ সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
২৫ মিনিট আগে