
চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য তৈরি করা প্রায় ৩১ হাজার ৭৭৫টি পোশাক আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ওই ঘটনায় বায়েজিদ থানায় করা মামলায় জব্দ হওয়া বিপুল পরিমাণ পোশাকের আলামত সংরক্ষণে নিরাপত্তাঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালতের আদেশে এসব পোশাক ধ্বংস করা হয়েছে।
গত বছরের ১৮ মে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার গার্মেন্টসসহ কয়েকটি স্থান থেকে এসব সামরিক পোশাক জব্দ করে পুলিশ। পুলিশ বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় করা মামলায় বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’-এর সদস্যদের জন্য বানানো হয়েছিল এসব পোশাক।
এসব আলামত দীর্ঘদিন সংরক্ষণের ফলে অপব্যবহার ও বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
নগর পুলিশের মুখপাত্র জানান, আদালত বিচারিক প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি ৩১ হাজার ৭৭৫ পোশাক ধ্বংসের নির্দেশ দেয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংসের পর বাকি পোশাক আদালতের মালখানায় জমা রাখা হয়েছে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
১৭ মিনিট আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
১ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
১ ঘণ্টা আগে