সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি কামরুল শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ওরফে ভোলা ও মো. কালুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজ সোমবার দুপুরে আদালতে ওই তিন আসামির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। বিমানবন্দর ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট দপ্তরকে আদেশের অনুলিপি প্রেরণের কথাও আদেশে বলা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তিন আসামির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদেশের অনুলিপি স্থল ও বিমানবন্দরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, মিতু হত্যার পর থেকেই নিখোঁজ রয়েছেন অভিযুক্ত মুছা। অপরদিকে মুছার স্ত্রীর দাবি মুছাকে ডিবি পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। মামলার আরেক অভিযুক্ত কালু পলাতক ও ভোলা জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন মাহমুদা খানম মিতু। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড়ে যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এ বছর ১২ মে আদালতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, তিন লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করান বাবুল। সেই দিনই বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে বাবুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ ৷ ১৭ মে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি না হওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠান।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তঘেঁষা তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একটি ভবন পরিত্যক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভবনে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় বর্তমানে পাশে একটি মন্দিরের বারান্দায় চলছে পাঠদান ক
৪ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও একটি মরদেহের খন্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
১১ মিনিট আগে
রাজধানীর গুলশানে যৌথ ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ এর মালিক সৌমেন সাহাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে...
১৯ মিনিট আগে
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।
৩০ মিনিট আগে