
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নভোএয়ারের ‘বিকিউ-৯৩৫’ ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে।
উপদেষ্টা হুমায়ুন কবির জানান, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্যাপ্টেন বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
হুমায়ুন কবির বলেন, ‘ল্যান্ডিং গিয়ার ওপরে না ওঠায় গতি কমিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নিতে ক্যাপ্টেনকে বেশ কিছু সময় আকাশে অবস্থান করতে হয়েছিল। এ সময় বিমানের ভেতরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে, শিশুদের কান্নাকাটি ও বড়দের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। তবে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ঘটনার পর দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইনসগুলোর পরিচালিত উড়োজাহাজের ফিটনেস নিয়মিত ও কঠোরভাবে পরীক্ষা করা জরুরি। যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা মারজুক আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। আদালতের বিচারক এস এম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে
১৮ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে ইতি (১৮) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। হামলায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
৩৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তঘেঁষা তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একটি ভবন পরিত্যক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভবনে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় বর্তমানে পাশে একটি মন্দিরের বারান্দায় চলছে পাঠদান ক
৩৬ মিনিট আগে