
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে ধলাই নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এক মাঝি নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি পেশায় চিকিৎসক ছিলেন।
জানা যায়, চার বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সাদাপাথর ভ্রমণে এসেছিলেন সুব্রত সাহা বিকাশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁরা সাদাপাথরের পানিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হলেও কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে রুবেল মিয়া নামে এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই অতি উৎসাহী হয়ে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামেন। এতে দুর্ঘটনা ঘটছে। তিনি সাদাপাথরে আগত সব পর্যটককে নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামার অনুরোধ জানান।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে