Ajker Patrika

ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৮: ৪১
ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার
নিহত কাজল মিয়া। ছবি: সংগৃহীত

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইকচালক কাজল মিয়ার (৪২) মরদেহ রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মাটির নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি কাজল মিয়া। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন সাপমারী এলাকার রাস্তার পাশের ধানখেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানখেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। হাত-পা ওপরে ছিল এবং মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত