
এটাই ফুটবল। মাঝেমধ্যে খুবই নিষ্ঠুর হয়ে ওঠে। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচটার কথাই চিন্তা করুন। সময়ের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদরিচের যেকোনো একজনের তো বিদায় হতোই। শেষ পর্যন্ত টিকে রইলেন রোনালদো, মদরিচের বেজে গেল বিদায়ঘণ্টা।
রিয়াল মাদ্রিদে এককালে রোনালদো-মদরিচ অনেক স্মরণীয় জয়ের সাক্ষী হয়েছেন। শিরোপার ক্যাবিনেটও তাঁদের পরিপূর্ণ। আজ টরন্টোতে যখন তাঁরা মুখোমুখি হলেন, ফুটবলপ্রেমীরা হয়তো রিয়াল মাদ্রিদে তাঁদের জুটির কথা চিন্তা করে নস্টালজিক হয়ে গেছেন। ক্রোয়েশিয়ার বিদায়ে মদরিচের বিশ্বকাপ ক্যারিয়ারেরও ইতি ঘটল। ম্যাচ শেষে মদরিচকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে রোনালদো বলেন, ‘হ্যাঁ, আমি তাকে বিদায় বলেছি। সে ফুটবলের একজন কিংবদন্তি। এখনও তাই আছে।’
মদরিচ ও রোনালদোর বয়স ৪০ ও ৪১। শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও তাঁদের ক্যাবিনেট পরিপূর্ণ। রোনালদো ও মদরিচ পাঁচবার ও একবার জিতেছেন ব্যালন ডি’অর। যেখানে ২০১৮ সালে বিশ্বকাপ ফাইনালটা বাদ দিলে বছরটা ছিল মনে রাখার মতোই। সে বছর বিশ্বকাপের গোল্ডেন বল ও ব্যালন ডি’অর জেতেন তিনি।
আট বছর আগে ফ্রান্সের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ লাগিয়ে এবার স্মরণীয় বিদায়ের স্বপ্ন নিশ্চয়ই দেখছিলেন মদরিচ। কিন্তু পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে শেষ বত্রিশেই থেমে গেল ক্রোয়েশিয়ার পথচলা। মদরিচকে নিয়ে রোনালদো বলেন, ‘আমাদের বয়সও প্রায় একই—আমি তার চেয়ে মাত্র এক বছরের বড়। তিনি একজন কিংবদন্তি। ফুটবলের জন্য তিনি যা করেছেন এবং এখনও করে চলেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’
চতুর্থ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ বা তার বেশি ম্যাচ খেলার কীর্তি মদরিচ গড়েছেন কদিন আগেই। রোনালদো, লিওনেল মেসি এবং কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর ডাবল সেঞ্চুরি করা ফুটবলার হলেন মদরিচ। আজ শেষ বত্রিশের ম্যাচটি ক্রোয়েশিয়ার জার্সিতে তাঁর (মদরিচ) ২০২তম ম্যাচ। ২৯ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে।
শুধু ২৯ গোল ও ৩২ অ্যাসিস্টের পরিসংখ্যান নয়, মদরিচের ইমপ্যাক্ট অন্য রকম। দক্ষতার সঙ্গে মাঝমাঠ সামলাতে পারেন দেখে ‘মিডফিল্ড জেনারেল’ উপাধি পেয়েছেন। সেই মদরিচ আজ বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ায় অঝোরে কাঁদলেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর শিরোপার ভান্ডার আপাতত শূন্য। এর আগে ২০২৩ নেশনস লিগেও রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে পরিচিত মুখ হলেও সুইজারল্যান্ডের কাছে নকআউট পর্ব অভিশাপেরই আরেক নাম। গ্রুপ পর্ব পেরোনোর পরই বেশির ভাগ সময় খেই হারিয়ে ফেলে ইউরোপের এই দল। অবশেষে আজ তারা পেরোল নকআউট পর্বের বাধা।
২১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে দেখা যাচ্ছে অন্যরকম এক রোমাঞ্চ। হাতে গোনা কয়েকটি ম্যাচ বাদ দিলে বেশির ভাগ ম্যাচের নিষ্পত্তি হচ্ছে শেষ মুহূর্তে এসে। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের অবস্থাও সে রকম। শেষ হাসি হেসেছে ক্রিস্টিয়ানো রোনালদো-গনসালো রামোসদের পর্তুগাল।
২ ঘণ্টা আগে
টরন্টোতে আজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেন। যে রোনালদো এবারই শেষবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তাঁর কাছে এবার প্রতিটি জয়ই তো গুরুত্বপূর্ণ। তবে তাঁর এই ‘লাস্ট ড্যান্সের’ সময় তো থাকতে পারলেন না দিয়োগো জোতা। থাকবেন কী করে! গত বছরই তো তিনি চলে গেছেন না ফেরার...
৩ ঘণ্টা আগে
ম্যাচের আগেই উড়ে আসে এক খবর। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কথাটি আর কেউ নন বলেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২–১ গোলের নাটকীয় জয়ের সেই প্রসঙ্গ নিয়ে কথাই শুনতে চাইলেন পর্তুগিজ তারকা।
৩ ঘণ্টা আগে