মাহমুদা খানম মিতু

মিতু হত্যা মামলা: সাক্ষ্য দিলেন আরও ৪ জন
চট্টগ্রামে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় দুই পুলিশ সাক্ষীসহ আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এই মামলায় মোট ৯৭ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

মিতু হত্যা: বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের আবেদন হাইকোর্টেও খারিজ
হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার আবেদন খারিজ হলে বাবুল আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন।

৭ বছর পর চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি কালু গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে আলোচিত মিতু হত্যা মামলার পলাতক আসামি খায়রুল ইসলাম কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর আকবরশাহ থানাধীন ছিন্নমূল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম।

সাংবাদিক ইলিয়াস ও এসপি বাবুলের বিরুদ্ধে পিবিআইয়ের মামলা, প্রতিবেদন ১২ জানুয়ারি
সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আকতারসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম নতুন এই তারিখ ধার্য করেন।







