
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১১টায় উপজেলার পৌর সদরের মডার্ন হাসপাতালের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি মহাসড়কের উপজেলা গেট এলাকা অতিক্রমকালে চাকা পাংচার হয়ে যায়। এ সময় মহাসড়কে থাকা ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে মাইক্রোবাসের ভেতরে থাকা এক প্রবাসীসহ চারজন গুরুতর আহত হন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) জাকির রাব্বানী জানান, বিস্ফোরণে আহত চার মাইক্রোবাস যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে উল্টে পড়া মাইক্রোবাসটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৪ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৬ ঘণ্টা আগে