
দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর লিচু হাটে গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, হাটে প্রচুর লিচু উঠেছে। মোজাফফর জাতের লিচুর পাশাপাশি বোম্বে লিচুও উঠেছে হাটে। তুলনামূলক অস্বচ্ছল ও দরিদ্র চাষিরা ঈদুল আজহার খরচ জোগাতে বোম্বে লিচু আনছেন বাজারে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে।
গতকাল জয়নগর হাটে প্রতি হাজার লিচু বিক্রি হয়েছে ২-৩ হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে মোজাফফর জাতের লিচু ২ হাজার থেকে ২ হাজার ২০০ এবং বোম্বে লিচু ৩ হাজার টাকায় বিক্রি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়নগর লিচু হাট এলাকায় বাড়ি ভাড়া করে কিংবা উপজেলা সদরের হোটেলে অবস্থান করছেন ঢাকা, সাভার, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা, নরসিংদী, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলার পাইকারি মহাজনেরা। তাঁরা স্থানীয় চাষি ও বাগানমালিকদের কাছ থেকে লিচু কিনছেন। ইতিমধ্যে অনেক লিচু তাঁরা ঈশ্বরদীর বাইরে বিক্রি করেছেন।
কিন্তু কয়েক দিন ধরে লিচুর হাটে বেচাকেনা কমে গেছে। ঈদের কারণে চাহিদা কমে যাওয়ায় লিচু পাঠাতে পারছেন না। এ অবস্থায় দেশের অন্যতম প্রধান লিচুর হাট জয়নগরে বেচাকেনায় মন্দা পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার আওতাপাড়া হাটেও একই অবস্থা।
জয়নগর হাটে কয়েকজন লিচুচাষি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ঈশ্বরদীতে এবার লিচুর ভালো ফলন হয়েছে। ফলে মৌসুমের শুরু থেকে লিচুর ভালো দাম মিলছে। কিন্তু হঠাৎ করেই লিচুর চাহিদা কমে গেছে, এতে বিক্রি কমতে শুরু করেছে। তবে দাম তুলনামূলক ভালো।
ছলিমপুরের সাকরেগাড়ি এলাকার লিচুচাষি শফিকুল জানান, ঈদে পরিবারের বাড়তি খরচ জোগাতে বাগান থেকে লিচু ভেঙে সকালে হাটে এনেছেন। কিন্তু ক্রেতা পাচ্ছেন না।
মোহাম্মদ তছলিম নামে বাঘইল গ্রামের লিচুচাষি বলেন, শুরুতে লিচুর হাটে অনেক ক্রেতা ছিল। বাইরের ব্যবসায়ীর আমদানিও প্রচুর। কিন্তু কোরবানি ঈদের আয়োজনের কারণে এখন কেউ লিচু কিনতে চাইছেন না।
কুমিল্লার গৌরীপুরের ব্যবসায়ী জামাল হোসেন জানান, ঈদের কারণে লিচুর চাহিদা কমতে শুরু করেছে।
উপজেলা কষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, ঈশ্বরদীতে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে এবার লিচুর ফলন হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে