
ট্রেনের ছাদে যাত্রার সময় নরসিংদীতে বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে অবস্থান করা সজিব সরকার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তার সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার পরই এ ঘটনা ঘটে। আরও একজন ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। কিন্তু এ বিষয়ে পুলিশ এখনো কিছু জানে না।
এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৭ মিনিট আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১৭ মিনিট আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
২৪ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
২৮ মিনিট আগে