
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ তাঁকে আটক করে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, পুলিশের সাদা পোশাকের বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারের আগে তারেক রেজা নিজের ফেসবুক লাইভে বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের জন্য ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোনে যাচ্ছি।’ লাইভ ভিডিওতে দেখা যায়, তিনি একটি রিকশায় বসে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি, সংবাদ সম্মেলনের কথা শুনে সেখানে পুলিশ ও ছাত্রদলের কর্মীরা অবস্থান করছে। তারপরও আমি সেখানে যাব। গ্রেপ্তার হলে হব।’
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, গতকাল শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ছাত্রদল বাদী হয়ে যে মামলা করেছে, সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান চলছে।
ওসি আরও বলেন, এদিকে এনসিপি বাদী হয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে মামলা করেছিল, সেই আসামিরা আজ আদালত থেকে জামিন নিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে একই রাতে ছাত্রদলের স্থানীয় আট নেতা-কর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। এর জেরে পরদিন গতকাল দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে যাওয়ার সময় পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে।

স্ত্রীর আপন ছোট বোনকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (মেডিকেল কর্মকর্তা) রাফসান জানিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের মুড়ুলি মোড়ে অবস্থিত রজনীগন্ধা ফিলিং...
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আরেফিন নগর এলাকায় সীমানা দেয়ালের গেট ধরে ঝোলার সময় দেয়াল ধসে মো. জয়নাল নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু এবং আরও দুই শিশু আহত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখে এই দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে এই ঘটনার বিষয়ে জানাজানি হয়।
৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়...
৩৮ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আসিয়া খাতুন (৭০) নামের এক নারী আহত হয়েছেন। নগরীর কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তিতে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে