
চট্টগ্রামের ফটিকছড়িতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (৩০ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নানুপুর এলাকায় মিছিল করে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তাঁরা। পরে রাতেই অভিযান চালিয়ে মো. এরশাদ ও হৃদয় নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে ৮ থেকে ১০ জন নেতা-কর্মী নানুপুর লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে। বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে মিছিল শেষ হয়। মিছিলটিতে নেতৃত্বে দেন আওয়ামী লীগ নেতা মো. জাহিদ।
মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে সটকে পড়েন তাঁরা। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন মন্তব্য লেখেন। এসব মন্তব্যে তাঁরা পুলিশের কড়া সমালোচনা করেন।
ভিডিওতে দেখা যায়, ৮ থেকে ১০ জন নেতা-কর্মী ব্যানার সহকারে মশাল হাতে মিছিলটি বের করেন। এঁদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। বাকিরা কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। তবে মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা মো. জাহিদের মুখ খোলা ছিল।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে মো. এরশাদ ও হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে