
চট্টগ্রামের কর্ণফুলীতে জোয়ারের স্রোতে মাছবোঝাই একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে প্রায় ১৮ লাখ টাকার মাছ ছিল বলে ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ সোমবার দুপুরে কর্ণফুলী নদীর ইছানগর মেরিন ফিশারিজ জেটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলিয়েন্স-১ নামের একটি মাছ ধরা ট্রলার থেকে মাছ কেনে মেসার্স আবদুল মজিদ অ্যান্ড সন্স নামের প্রতিষ্ঠান। বাজারজাত করতে নৌকায় করে মাছগুলো আনার সময় ইছানগর মেরিন ফিশারিজ জেটি এলাকায় পৌঁছালে স্রোতে নৌকাটি উল্টে যায়।
ভুক্তভোগী মেসার্স আবদুল মজিদ অ্যান্ড সন্সের কর্মকর্তা মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদে বসে আজমেরী ওসমানের পক্ষে ১০ অনুসারীর ভিডিও বার্তা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন...
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন...
২ ঘণ্টা আগে