
টানা দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে...

কর্ণফুলী নদীর কান্না থামছে না। নদীর তীর দখল করে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দখলদারের হাত। এই অবস্থায় নদী ও পরিবেশ বাঁচাতে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন আজ শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় মানববন্ধন করেছে।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাছড়া চা-বাগানে ১৭ সদস্যের একটি বন্য হাতির দল এক মাস ধরে অবস্থান করছে। হাতির আক্রমণে শ্রমিকদের ঘরবাড়ি, কাঁচা সড়ক ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ২ নম্বর সেকশনের অনেক চা-শ্রমিক কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আশ্রয় নিয়েছেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুটি বোটে তল্লাশি চালিয়ে তিন টন কয়লা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গা থানাধীন নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।