মালিক পক্ষের অবহেলা আর টাকা বাঁচাতে অদক্ষ জনবল নিয়োগের কারণেই সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম শাখার সম্পাদক কে এম শহিদুল্লাহ। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের বিধ্বস্ত অক্সিজেন কারখানাটি পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।
কে এম শহিদুল্লাহ বলেন, ‘বিধ্বস্ত কারখানাটি পরিদর্শনে যে চিত্র দেখা গেছে, তাতে মালিক পক্ষের পাশাপাশি কারখানার সঙ্গে জড়িত সরকারি দপ্তরের কর্মকর্তারা এর দায়ভার এড়াতে পারেন না। সরকারি দপ্তরগুলোর সঠিক নজরদারি না থাকায় ভয়াবহ এ বিস্ফোরণে সূত্রপাত্র হয়েছে।’
তিনি বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের সুস্থ হওয়া না পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বহন ও হতাহত প্রতিজনের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
এ ছাড়া আজ দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া। পরে বিকেলে ঘটনাস্থলে আসেন এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিনিধিদল।
এর আগে শনিবার বেলা সাড়ে ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানিসহ ৩০ জন আহত হয়। বিস্ফোরণের পরে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ২৪ ঘন্টা পর গতকাল বেলা সাড়ে ৪টায় উদ্ধার অভিযান শেষ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
৫ মিনিট আগে
আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
৮ মিনিট আগে
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
১১ মিনিট আগে