
রাঙামাটির নানিয়ারচরে দলীয় নেতা-কর্মীদের হাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, গতকাল সোমবার সন্ধ্যায় (৮ মে) বুড়িঘাট ৮ নম্বর টিলায় নূর হোসেনের চায়ের দোকানে তাঁর ওপর সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক জন নেতা-কর্মী অতর্কিতে হামলা চালায়। এ সময় কাইয়ুম হোসেন ও রুবায়েত হোসেন নামের আরও দুজন আহত হয়েছেন বলে দাবি তাঁর।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় কোন্দলের জন্যই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা হামলা করেছে। আমি এ নিয়ে জেলার শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। আমাকে নুরজামাল, শাহিন আলম, মহিদুল, হাফিজ, শহিবুল ইসলাম, রুবেল মৃধাসহ কয়েক জন অতর্কিত হামলা চালায় এবং দোকান ভাঙচুর করে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি আমি।’
মোবাইল ফোনে জানতে চাইলে এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা শাহিন আলম বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি রাঙামাটি আছি।’
এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা সহিবুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি বগাছড়ি আছেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন।
এ নিয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি, আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে। এখনো থানায় অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নানিয়ারচর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিপন চাকমার মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সম্প্রতি ৭১ সদস্যের উপজেলা কমিটির ৫২ জন নেতা ইলিপন চাকমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে তাকে পদ থেকে অব্যাহতি দিতে লিখিতভাবে আবেদন করে জেলা আওয়ামী লীগের কাছে। এরপর সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এমন অভিযোগের কিছু সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনায় দূরত্ব বাড়ে দুই নেতার। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
এ নিয়ে জানতে চাইলে মোবাইল ফোনে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা বলেন, ‘আমাদের সমস্যাগুলো জেলা আওয়ামী লীগ মিটমাট করে দিয়েছে। এর পর আমি সবাইকে বলে দিয়েছি এ নিয়ে আর বাড়াবাড়ি না করতে। কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা কেন ঘটবে সেটাই তো বুঝতে পারছি না। চায়ের দোকানের ঘটনাটি হয়তো তর্কাতর্কির কারণেও হতে পারে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে