
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
ছাত্রদলে যাওয়া নেতাদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব সরকার, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান, সাবেক মুখপাত্র টি এম মুশফিক সাদ, সাবেক জ্যেষ্ঠ মুখ্য সংগঠক জুবাইর আল ইসলাম সেজান, সাবেক সদস্যসচিব রাহাত তালুকদার, সাবেক যুগ্ম সদস্যসচিব মোহাইমেন তামিম, সাবেক সহমুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, সাবেক যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান সাবিত, সাবেক যুগ্ম আহ্বায়ক মুমিত হাসান, সাকিব ও সাব্বির খন্দকার এবং সাবেক সংগঠক সাদমান জাহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব সরকার বলেন, ‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে গেছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘদিন ধরে তারা গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখছে। হামলা-মামলার শিকার হলেও তারা আন্দোলন চালিয়ে গেছে। তাই আমরা বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘একটি বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আসায় তাঁদের স্বাগত জানাই। তাঁরা যেকোনো আন্দোলনে ভূমিকা রাখতে সক্ষম। আমরা পরামর্শ দিয়েছি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেন তাঁরা আচরণবিধি মেনে চলেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন, তাঁদের একাংশ আজ বিএনপির পতাকাতলে এসেছেন। আমি তাঁদের দল ও নিজের পক্ষ থেকে স্বাগত জানাই।’

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুরের তিতারকান্দি এলাকা থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাদ্রাসাশিক্ষক মুফতি আব্দুল মমিন, তাঁর স্ত্রী, দুই সন্তান ও গাড়িচালক। প্রাণে বেঁচে যায় তাঁর আরেক ছেলে।
৩ মিনিট আগে
আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান। তিনি জানান, আজ ভোর রাতে থানা–পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে একজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে...
৭ মিনিট আগে
চিতলমারীতে মধুমতী নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজিব শেখ (২৫) নামের একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ছাড়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অন্তত ৪০টি বসতবাড়ি–দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩৪ মিনিট আগে