নানিয়ারচর

৭৪ বছর পর নতুন রূপে মহাপুরম উচ্চ বিদ্যালয়
পাহাড়ের আঁকাবাঁকা পথ, বর্ষার কাদা আর জরাজীর্ণ শ্রেণিকক্ষ—এমন নানা প্রতিকূলতার মধ্যেও বছরের পর বছর শিক্ষার স্বপ্ন লালন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরিপাড়ার শত শত শিক্ষার্থী। দীর্ঘ অপেক্ষার পর সেই স্বপ্নে যুক্ত হয়েছে নতুন আশার আলো।

`হয় নতুন সেতু করে দিন, না হয় এই অকেজো কালভার্ট সরিয়ে নিন'
রাঙামাটির নানিয়ারচরের করল্যাছড়ি গ্রামে এডিপির আওতায় এলজিইডি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করলেও স্থানীয়দের দাবি, এটি বড় ঝিরির পানিপ্রবাহ সামাল দিতে পারছে না। ফলে ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ কমেনি। তারা টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

জমির সীমানা পরিবর্তন: ভুয়া নথিতে সরকারের বিপুল টাকা লোপাট
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।

নারী ফুটবলার রূপনারের এলাকা নানিয়ারচরে নেই মানসম্মত খেলার মাঠ
রাঙামাটির নানিয়ারচরের গর্ব রূপনা চাকমা। তিনি ২০২২ সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ে বাংলাদেশ দলের নায়িকা হয়ে ওঠেন। তার সাফল্য নানিয়ারচরের তরুণ–তরুণীদের জন্য প্রেরণা হলেও নিজ এলাকায় খেলাধুলার কাঠামো এখনো শোচনীয়। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করেন, যদি নানিয়ারচরে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া...












