
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বেপারীপাড়া গ্রামে সুফিয়া খাতুন (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. ইসমাইল হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ সকালে সুফিয়া খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং নিহতের স্বামীকে থানায় নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের বক্তব্যে মিল পাওয়া যায়নি। নিহতের ছেলে ইসরাফিল (২৫) দাবি করেন, তার মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের বড় ভাই রমজান আলী এ দাবি প্রত্যাখ্যান করে অভিযোগ করেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, `আমার বোন কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। তাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিহতের হাত ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
মোহাম্মদ মোশাররফ হোসেন আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের দাবি, তদন্তের স্বার্থে সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
২৮ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ ও তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিটিতে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে সঙ্গে এই অঞ্চলের বাসিন্দাদের কোনো প্রকার আপত্তি বা পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ...
৪৪ মিনিট আগে
জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে থানচি উপজেলার নাফাখুম ও রেমাক্রীতে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে সদরে ফিরলেও রুমা উপজেলার কেওক্রাডংয়ে অর্ধশতাধিক পর্যটক আটকা পড়েছেন।
১ ঘণ্টা আগে