
টিকটক করা নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।
নিহত মুমিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ও পুটিবিলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর ছেলে মো. মুকিত উদ্দিন (১৭)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় দুই বন্ধু পূর্ব তাঁতিপাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে দুজনের ঝগড়া দুপক্ষের ঝগড়ায় রূপ নেয়। একপর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রীতুপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা বলেন, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে ট্রলারে করে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাসভর্তি সিলিন্ডার মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টিম।
৭ মিনিট আগে
জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত হাসপাতাল
৯ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগের এক সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে