
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল তাকে হেফাজতে নেয়।
পুলিশ বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘নব্য জেএমবি’ সংশ্লিষ্টতার অভিযোগে এটিই প্রথম কোনো আটক।
সিটিটিসি সূত্র জানায়, চলতি বছরের ৩১ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আহসান জহির খান (৫০) নামের এক ব্যক্তিকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার সূত্র ধরেই হবিগঞ্জ থেকে কিশোরটিকে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়া উদ্যান থেকে গ্রেপ্তার আহসান জহির খান ও তাঁর সহযোগীদের সঙ্গে ওই কিশোরের যোগাযোগ রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সে অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল এবং দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য সংগ্রহে যুক্ত ছিল। এ ছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা এবং উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরেবাংলা নগর থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে ওই কিশোরের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কিশোরটির বয়স আনুমানিক ১৬ বছর।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সালাফি মতাদর্শভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীদের ‘নব্য জেএমবি’ নামে চিহ্নিত করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। একই গোষ্ঠীকে র্যাব ‘তামিম-সারওয়ার গ্রুপ’ হিসেবেও উল্লেখ করত। সরকার পরিবর্তনের পর আবারও নব্য জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটকের ঘটনা সামনে এল।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬