Ajker Patrika

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত সুজন মিয়া ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সুজন মিয়া কিছুদিন ধরে বিবাহের জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন। তাঁর জন্য পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে মেয়েপক্ষ তাঁকে পছন্দ না করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

সুজনের বাবা গোলজার রহমান বলেন, গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে সুজন নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ‎

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মৃতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত