
রাঙামাটির কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। হ্রদের পানি কিছুটা কমে আসায় আজ সোমবার সকাল ৮টায় জলকপাটগুলো বন্ধ করা হয়। এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৩৯ ফুট মিন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল। সকাল ১০টায় কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬টায় স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এদিকে জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানায় পিডিবি কর্তৃপক্ষ। এই পাঁচ ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অতিবর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে টানা ১৫ দিন পানি ছাড়ার পর লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেলের নিচে চলে আসায়, অর্থাৎ বিপৎসীমার নিচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হওয়ায় লেকের পানি বেড়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ফের দ্বিতীয়বারের মতো ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
২৭ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
৪২ মিনিট আগে
খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে