
চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
কলোনির একাধিক বাসিন্দা জানিয়েছেন, কলোনির একটি বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর সবাই ঘর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিল। পৌনে এক ঘণ্টা ধরে ঘরগুলো আগুনে জ্বলছিল। কলোনিতে নিম্ন আয়ের ৩০টি পরিবার বাস করত।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
২ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে