Ajker Patrika

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ড
বন্দরের এনসিটিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিটির দক্ষিণ দিকের ৪ নম্বর বার্থে কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে এই অগ্নিকাণ্ড ঘটে।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)–এর ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

মোনেম বিল্লাহ জানান, আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বলেন, বন্দর ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। তিনি আরও জানান, বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আগুনের কারণে ঘটনাস্থলসংলগ্ন এলাকায় সাময়িকভাবে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এনসিটির অন্যান্য অংশের কার্যক্রম স্বাভাবিক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত