মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়ার থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করার সময় গাছ থেকে ছড়ায় পড়ে মারা গেছেন তিনি।
মৌলচাঁন উপজেলার ফুলবাড়ি চা-বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি না ফিরলে বাড়ির লোকজন সারা রাত খোঁজাখুজি করে। সোমবার সকালে খবর আসে, বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি মরদেহ আটকে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, মৃতের পরিবার জানিয়েছে, মৌলচাঁন সাঁতার জানতেন না। ছড়ায় পানির স্রোত বেশি থাকায় তিনি পানি থেকে উঠতে পারেননি। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর মূল কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে