
বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত আদেশে এই কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন, তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেননি দালাল। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, ‘এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১১ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে আয়োজিত কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা বাড়িঘর ও জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
২০ মিনিট আগে
চট্টগ্রামে ৫ জুলাই ভোর ৬টা থেকে ১২ জুলাই বেলা ৩টা পর্যন্ত সাত দিনে ১ হাজার ৩৫৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
২৪ মিনিট আগে
টানা এক সপ্তাহের ভারী বর্ষণের পর বৃষ্টি কিছুটা কমলেও আজ রোববার ভোর থেকে আবারও টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। পানিবন্দী মানুষের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার। বন্যা শুরু হওয়ার পর থেকে সরকারি-বেসরকারি ত্রাণ...
৩০ মিনিট আগে