
বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। গতকাল রোববার পর্যন্ত হ্রদের পানি সমুদ্রপৃষ্ঠের ওপর থাকলেও ১০০ ফুট পর্যন্ত ওঠেনি। আজ সোমবার সকাল থেকে হ্রদের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের ওপর ১০০ ফুট অতিক্রম করেছে। সেই সঙ্গে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে।

এ তথ্য নিশ্চিত করে আজ সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ দশমিক ৬০ ফুট ওপরে। যেখানে গতকাল রাত পর্যন্ত ছিল ৯৯ দশমিক ১৫ ফুট। তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২০৬ মেগাওয়াট। চলতি বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। এর আগে গত বছরের নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে চলে আসে।
এদিকে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১,৩, ৪ ও ৫ নং ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ১৬০ মেগাওয়াট এবং ২ নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে