
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত চার দিন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন কোনো ঝরনায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় টিকিট বিক্রিও বন্ধ থাকবে।
বন বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঝরনাগুলোতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসের শঙ্কা থাকায় পর্যটকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে পর্যটকদের ঝরনায় প্রবেশ করতে না দেওয়া ও টিকিট বিক্রি বন্ধ রাখতে পার্কের ইজারাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, অতিবৃষ্টির কারণে ঝরনাগুলোতে স্রোত বেড়েছে। বর্তমানে সেখানে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৪ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৭ ঘণ্টা আগে