
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী এবং রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হানসহ বন বিভাগের কর্মীরা অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অবমুক্ত করেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সাপটি ছয় ফুট লম্বা এবং ওজন প্রায় সাত কেজি।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা থেকে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. ইমরান হোসেন ইমন, মাকসুদুর রহমান ও মো. আনোয়ারুল ইসলাম আকাশ সাপটিকে উদ্ধার করেন।

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২ ঘণ্টা আগে