
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।
চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে