
কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত একটি বোমার সন্ধান মিলেছে। গত শুক্রবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় এটির খোঁজ পাওয়া যায়। যা নিরাপদে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে পরিত্যক্ত পুকুর পাড়ে এই বোমা সদৃশ বস্তুর ওপর স্থানীয় ব্যক্তিরা কাপড় ধোয়ার কাজ করে আসছেন। স্থানীয় এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এটির ছবি প্রকাশ হলে নজরে আসে স্থানীয় প্রশাসনের। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, উদ্ধার করা বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এটি ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল।
ওসি বলেন, শুক্রবার স্থানীয় এক ব্যক্তি বোমার বিষয়টি পুলিশকে জানান। এরপর বোমাটি নিরাপদ স্থানে রেখে চারপাশে সংরক্ষিত করার পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে। পরে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনীও ঘটনাস্থলে যায় এবং বোমাটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৩২ মিনিট আগে
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয়...
৩৫ মিনিট আগে
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে