
বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় অর্থ কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির মুখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন তিনি।
গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন নাজমুল। সেখানেই তাঁকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিজেই গত রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক। নাজমুল ইসলামকে নিয়ে গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধ হয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—এসব বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটারদের তোপের মুখে পড়েছিলেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগ দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। নাজমুলকে তৎক্ষণাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, নাজমুলের চিঠির জবাব বোর্ড পেয়েছিল।
গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দিতে পারে না বোর্ড। একজন চার বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে। অর্থ বিভাগের প্রধান থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নাজমুল গতকাল তাঁর হারানো পদ ফিরে পেয়েছেন।

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
৩৮ মিনিট আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
২ ঘণ্টা আগে
ইউরোপের সেভিয়া ও নাপোলির সাবেক এই উইঙ্গার বলেন, ‘এটি প্রচণ্ড চাপের। সবকিছু নির্ভর করে স্কোয়াডের বর্তমান অবস্থা এবং কোচ কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তার ওপর। খেলোয়াড়েরা যে বিশ্বচ্যাম্পিয়ন, সেটা মাথায় রেখেও মাঠে নেমে শিরোপা ধরে রাখার জন্য নতুন করে লড়াই করার তাগিদ দিতে হবে কোচকে। ১৯৮২ সালে আমরা ভেবে
২১ ঘণ্টা আগে
২০২৩ সালের পর থেকে বিদেশের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বড় টুর্নামেন্টেও সাফল্য নেই। তবু আশা ছাড়েননি ‘চাচা ক্রিকেট’। তাঁর বহু বছরের চেনা স্লোগানেই যেন ফুটে ওঠে সেই বিশ্বাস, ‘খেলাধুলায় এমনটা হয়েই থাকে। কখনো খুশি, কখনো বেদনা। কখনো তুমি জিতবে, কখনো আমি।’
১ দিন আগে