
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরও সালমান আলী আগাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ায় ছোট সংস্করণের বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
শেষ পর্যন্ত নাকভির বোর্ড এমন সিদ্ধান্ত নিলে বিশ্বকাপের মান একেবারে শেষ হয়ে যাবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তবে বাংলাদেশের সমর্থনে রশিদের চাওয়া, ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াক পাকিস্তান। আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবে পরিচালিত হয় দাবি করে এই সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ বলেন, ’পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে সবকিছুই ভেঙে পড়বে। এটা আর বিশ্বকাপ থাকবে না। বিশ্বকাপে হয়তো অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো বড় ম্যাচ হবে, কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে।’
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বিশ্বব্যাপী দর্শক আগ্রহ অনেক কমে যাবে। বিশেষ করে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এটা বিশ্বকাপের আসল জৌলুসটাই কমিয়ে দেবে বলে মনে করেন রশিদ, ’অন্তত ৫০ শতাংশ দর্শক শুধু ভারত-পাকিস্তান ম্যাচ দেখতেই আগ্রহী। পাকিস্তান না থাকলে সেই আগ্রহ অনেকটাই হারিয়ে যাবে।’
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে র্যাঙ্কিংয়ে বিকল্প হিসেবে উগান্ডাকে জায়গা দেবে আইসিসি। এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘কল্পনা করুন, পাকিস্তানের জায়গায় যদি উগান্ডা খেলতে আসে আর আহমেদাবাদে ভারত-উগান্ডা ম্যাচ হয়, তাহলে সেটাকে কি সত্যিই বিশ্বকাপ বলা যাবে?’
ভারতের মাঠে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের প্রশংসা করেছেন রশিদ। তিনি বলেন, ’নিজেদের অবস্থানে অটল থেকে বাংলাদেশ প্রমাণ করেছে—তারা পরিষ্কার ও স্পষ্ট চিন্তায় বিশ্বাসী এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। এখন পাকিস্তানের শুধু কথা বলার সময় নয়, কাজ করার সময়।’
আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত-

র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
১ ঘণ্টা আগে
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
১ ঘণ্টা আগে
বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
২ ঘণ্টা আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
২ ঘণ্টা আগে