
বরগুনায় কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসক (ডিসি) তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খলিল নামের এক যুবককে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ডিসির ওপর হামলা চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। তবে ওই যুবকের হামলার চেষ্টার কারণ জানা যায়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, হামলার চেষ্টার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
যুবদল নেতা ইমরান হত্যাসহ একাধিক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলাল শেখ (৪৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
১১ মিনিট আগে
একটি মোটরসাইকেলের পেছনে বড় একটি ট্রাংক দেখে লোকজনের সন্দেহ হয়। তারা চালককে থামিয়ে ট্রাংকটি খুলতে বললে তিনি ইতস্তত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা ট্রাংকটি খুললে তার ভেতরে সুকৌশলে রাখা তিনটি প্লাস্টিকের জারিকেনভর্তি পেট্রল পাওয়া পায়।
১৬ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এই কন্যাশিশু মারা যায়।
২৭ মিনিট আগে