
চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। লক্ষাধিক লোকের বসবাস ওই এলাকায়।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বলছে, উঁচু জায়গায় হওয়ায় গ্রাহকেরা পানি পেতে সমস্যায় পড়েন। তাই রেশনিং করে পানি দেওয়ার কথা বলা হলেও ঠিক কী কারণে পানি পাওয়া যাচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ভোগের বিষয়ে দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা নিযাম উদ্দিন বলেন, ‘গত দুদিন পানি নেই এখানে। কী কারণে পানি নেই, তাও জানতে পারছি না। এলাকাবাসীর পক্ষ থেকে ওয়াসা কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে ইতিমধ্যে।’
ওই এলাকার গৃহিণী তাহমিনা আক্তার বলেন, ‘পানি না থাকায় ঘরের কোনো কাজই করা যাচ্ছে না।’
এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘দক্ষিণ হালিশহর এলাকায় পানির সংকটের কথা আমাদের আজকে (১৭ আগস্ট) দুপুরে জানানো হয়েছে। ঠিক কী কারণে পানি পাওয়া যাচ্ছে না, আমরা তা খতিয়ে দেখছি। ওই এলাকায় বিভিন্ন সরকারি সংস্থার কাজ চলছে। ওইসব কাজের কারণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কি না, আমরা দেখছি।’
এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, দক্ষিণ হালিশহর এলাকায় পানির সমস্যা থাকে বেশির ভাগ সময়। সে জন্য সপ্তাহে চার দিন রেশনিং করে পানি দেওয়া হয়। শিডিউল অনুযায়ী সর্বশেষ বৃহস্পতিবার ওই এলাকায় পানি দেওয়া হয়েছে। দুদিন পর রোববার (১৭ আগস্ট) আবারও পানি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
ওয়াসা থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে চট্টগ্রাম নগরে পানির চাহিদা দৈনিক ৫৬ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা উৎপাদন করে দৈনিক ৫০ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসায় ৭৮ হাজার ৫৪২ আবাসিক এবং ৭ হাজার ৭৬৭টি বাণিজ্যিক সংযোগ রয়েছে।

বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৯টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৪০ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে